admin
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসনাত আব্দুল্লাহর আগমনে দেবিদ্বারে জনতার ঢল, এনসিপি’র শক্তিশালী উপস্থিতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) সফরে এলে এলাকাবাসীর মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শাপলা-কলি প্রতীক বরাদ্দ পাওয়া ও রাজনৈতিক দল হিসেবে এনসিপি’র আনুষ্ঠানিক নিবন্ধন উপলক্ষে শনিবার দেবিদ্বারে বিশাল গণসংযোগ ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
এই ঐতিহাসিক সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। “শাপলা-শাপলা” স্লোগানে প্রকম্পিত হয় দেবিদ্বার উপজেলা। স্বাধীনতা-উত্তর কালে এ অঞ্চলে কোনো প্রার্থীর আগমনে এত বিশাল গণজোয়ার দেখা যায়নি।
জনাব হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি, এনসিপি জনগণের দল — উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনই আমাদের অঙ্গীকার।”
এনসিপি’র এই গণসংযোগে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, স্থানীয় প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ, যারা শাপলা-কলি প্রতীককে কেন্দ্র করে পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

হাসনাত আব্দুল্লাহর আগমনে দেবিদ্বারে জনতার ঢল, এনসিপি’র শক্তি

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20